শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের টায়ার প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৫৪

স্টাফ রিপোর্টার, বাগমারাঃ

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের জন্য নতুন টায়ার প্রদান করা হয়েছে। টায়ার নষ্ট হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রোগী নিয়ে চলাচল করতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক।

হাজারো রোগীর সুস্থতার কথা চিন্তা করে উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের জন্য নতুন ৪টি টায়ার প্রদান করা হয়েছে।

সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুলেন্স চালকের নিকট নতুন টায়ার প্রদান করা হয়। এ্যাম্বুলেন্সের টায়ার প্রদান কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, টায়ারের কারণে এ্যামবুলেন্স চলাচলে প্রায় দূর্ভোগ পোহাতে হতো। ষিয়টি স্থানীয় এমপি ইঞ্জি এনামুল হককে অবহিত করলে তিনি গুরুত্বসহকারে নিয়ে সদস্যাটির সমাধান করে দিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!