DSEX ৬,২৩৪.৫০ DSES ১,৩৪৫.২০ DS30 ২,২১০.৭৫ USD/BDT ১১৯.৫০ স্বর্ণ (২২K) ১,২৫,০০০ ৳ DSEX ৬,২৩৪.৫০ DSES ১,৩৪৫.২০ DS30 ২,২১০.৭৫ USD/BDT ১১৯.৫০ স্বর্ণ (২২K) ১,২৫,০০০ ৳
২৪ জুলাই, ২০২৬ অ্যাডমিন লগইন
ব্রেকিং নিউজ
সীমিত সময়ের অফার — ৫০% পর্যন্ত ছাড় কিনুন এখনই →
বাগমারা

বাগমারায় যুবদল নেতার উপর হামলা, ১১ জনের বিরুদ্ধে মামলা

বাগমারার গোয়ালকান্দি বাজারে যুবদল নেতাকে মারধর ও তাঁর অফিসে ভাঙচুরের ঘটনায় এবার থানায় মামলা।
বাগমারায় যুবদল নেতার উপর হামলা, ১১ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ফটো কার্ড স্টুডিও

তৈরি হচ্ছে...

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি বাজারে ডিস (কেবল টিভি) ও ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে যুবদল নেতা আসাদুল ইসলামের ওপর হামলা, চাঁদা দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে।


🎁উপহার জিতুনপ্রতিটি কেনাকাটায় লাকি ড্রঅংশ নিন →

মামলার বাদী গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবদল নেতা আসাদুল ইসলাম। এর আগে তিনি একই ঘটনায় ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ তুলেছিলেন। চিকিৎসা শেষে তিনি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, আমিন, মোশাররফ হোসেন মারুফ খামারু, আল সাদিক, বাদল মোল্লা, ফাইমা খাতুন, সুমন, শাহীন আলম, জয়নাল, ইকবাল ও প্রদীপকে। এছাড়া অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।


📱অ্যাপ ডাউনলোড করুনএখনই ইনস্টল করুন →

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই রাত প্রায় ১০টার দিকে গোয়ালকান্দি বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে আসাদুল ইসলামের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং ডিস ব্যবসা তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এতে রাজি না হলে লোহার রড, লাঠি, ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ব্যবসাপ্রতিষ্ঠানের কন্ট্রোল রুমে ভাঙচুর চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার যন্ত্রপাতি নষ্ট করে। এছাড়া ডিস সংযোগের বিভিন্ন মালামাল এবং ক্যাশ বাক্সে থাকা ৬৫ হাজার ২৫০ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।


অভিযোগে বলা হয়েছে, হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদেরও প্রাণনাশের হুমকি দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত অবস্থায় আসাদুল ইসলামকে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদী আসাদুল ইসলাম বলেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলার সময় নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করা হয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।


এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

🔥আজই অর্ডার করুন!