শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

বাগমারায় ছাত্রলীগের কমিটি ঘোষণা

  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৭৩

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় দুই ইউনিটের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে উপজেলা ছাত্রলীগ ও ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের এই দুই কমিটির অনুমোদন দেয়া হয়।

আব্দুর রউফ রাজকে সভাপতি ও শিমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাগমারা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদিত নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মেহেদী হাসান ও খাদিজা আক্তার সুমি, যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছে বিশাল আহমেদ আশিক, রাকিবুল ইসলাম রকি এবং সাংগঠনিক সম্পাদক পদে সাব্বির রহমান।

দীর্ঘ প্রায় ১২ বছর পর বাগমারায় ছাত্রলীগের কমিটি অনুমোদিত হওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ সাবেক ও বর্তমান নেতা কর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে।

অপরদিকে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে শাহাদাত হোসেন শুভকে সভাপতি ও মাসুদ রানা সোহাগকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন নাইমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছে ফয়সাল মাহমুদ ও নাজমুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে সাদিক আল শাহরিয়ার সকাল।

উল্লেখ গত ১৮ আক্টোবর থেকে পরবর্তী ১ বছরের জন্য বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!