শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে পরিষদ সভা কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুঠো ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, উপজেলায় যত্রতত্র পুকুর খনন বন্ধ করতে প্রশাসনকে দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি গোপনে পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলায় মাদক কারবারিদের সক্রিয়তা ও দমন করা জরুরী। পুলিশের একার পক্ষে উপজেলা থেকে মাদক নির্মূল করা সম্ভব না। মাদকের অবাধ ব্যবহার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সম্প্রতি উপজেলা চত্বরে মিছিল-মিটিং বিষয়ে আলোচনা-সমালোচনা করা হয়। আলোচনায় উপজেলা চত্বরে কোন রকম মিছিল-মিটিংয়ে বিশৃংখলতা ও উচ্চ স্বরে মাইকিং এবং সেবাদানকারীদের সমস্যা করা যাবে না। যে কোন দল শান্তিপূর্ণ ভাবে কর্মসুচি পালনে কোন বাধা নেই। তবে উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। এছাড়া বক্তারা উপজেলা আইন আইন শৃংখলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, এসআই সুব্রত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, হামিরকুৎসার চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, শুভডাঙ্গার চেয়ারম্যান মোশারফ হোসেন, আউচপাড়ার চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফি, যোগীপাড়ার চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ, গনিপুরের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ সহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

অনুষ্ঠানের পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!