শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৯৩

বাগমারা প্রতিনিধি

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ান।

মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদার পরিচালনায় মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, নারী আর আজ অবলা না। নারীকে স্বাবলম্বী করে তুলেছেন আওয়ামী লীগ সরকার। ঘরে বসে থাকলে দেশের উন্নয়ন সম্ভব না। ঘর থেকে বাহির হওয়া জরুরী। দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নারী। আওয়ামী লীগ সরকারের কারনে নারীরা আজ ফিরে পেয়েছে মর্যাদা। আগে সন্তানের প্রয়োজনীয় কাগজপত্রে পিতার পরিচয় দেয়া থাকতো। বর্তমানে মায়ের তথ্য দেয়া হচ্ছে। মায়ের এ্যাকাউন্টে টাকা দেয়া হচ্ছে সন্তানের উপবৃত্তির। ঘরের কাজের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাই সকল নারীকে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। নিজেকে আত্মনির্ভশীল করতে চাইলে কর্মসংস্থান মূলক কাজে মনযোগী হওয়া জরুরী।

বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, সাবেক জেলা পরিষদ সদস্য নারগিস বেগম, নারীনেত্রী সানোয়ারা বেগম, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার শাহাদাৎ হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা সহ নারী সংগঠনের সদস্য, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!