শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

দুর্নীতি মামলায় খালাস পেলেন মরিয়ম নওয়াজ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫০

দুর্নীতি মামলায় পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ ও তার স্বামী মুহাম্মদ সফদারকে খালাস দিয়েছে ইসলামাবাদের হাইকোর্ট। এই রায়ের ফলে এখন থেকে দেশটির যেকোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন তিনি। পাকিস্তানের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে হলেন মরিয়ম নওয়াজ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০১৮ সালের জুলাইতে লন্ডনে বাবা নওয়াজ শরীফকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য মরিয়মকে সাত বছরের ও তার স্বামীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাছাড়া এ মামলায় নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০১৯ সালে চিকিৎসার জন্য শরীফকে জামিন দেওয়া হয়। এরপর তিনি লন্ডন চলে গেলে আর ফিরে আসেননি।

তাছাড়া ২০১৯ সালে মরিয়ম নওয়াজকেও জামানি দেওয়া হয়। পরে গত বছরের অক্টোবরে ইসলামাবাদের হাইকোর্টে ২০১৮ সালের রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি।

বৃহস্পতিবারের রায়ের পরে গণমাধ্যমে মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তানের ইতিহাসে অন্য কোনো নেতা তার বাবার মতো এত নিপীড়নের মুখোমুখি হননি, যা প্রমাণিত হয়েছে।

এদিকে তার চাচা ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, আদালতের রায় তথাকথিত জবাবদিহি সিস্টেমের বিরুদ্ধে বড় আঘাত।

কিন্তু ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারা এ রায়ের সমালোচনা করেছেন। ইমরান খানের সময়ের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় বৃহস্পতিবারের রায়কে একটি কালো দিন হিসেবে আখ্যায়িত করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!