২৫ জুলাই, ২০২৬ অ্যাডমিন লগইন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার, ভোটে নির্ধারিত হবে নতুন নেতৃত্ব পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাগমারায় যুবদল নেতার উপর হামলা, ১১ জনের বিরুদ্ধে মামলা ফাইনালে মুখোমুখি হবে দুই দল যুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘের উদ্বেগ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে রাজধানীতে নতুন মেট্রোরেল লাইনের উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার, ভোটে নির্ধারিত হবে নতুন নেতৃত্ব পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাগমারায় যুবদল নেতার উপর হামলা, ১১ জনের বিরুদ্ধে মামলা ফাইনালে মুখোমুখি হবে দুই দল যুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘের উদ্বেগ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে রাজধানীতে নতুন মেট্রোরেল লাইনের উদ্বোধন
🩺
ডক্টরস ক্লিনিক
কল করুন
বাংলাদেশ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

নিউজ ফটো কার্ড স্টুডিও

তৈরি হচ্ছে...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী, তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।


দৈনিক বাগমারা
সত্যের পথে সব সময়

📰 সর্বশেষ সংবাদ সবার আগে

বাগমারা ও দেশের সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি Follow করুন।

আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান।


📱অ্যাপ ডাউনলোড করুনএখনই ইনস্টল করুন →

স্পিকার বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে তাঁর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে দাখিল করেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। একই সঙ্গে পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছিল। এখন স্পষ্ট হয়েছে যে তিনি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, একজন রাষ্ট্রপতি অসুস্থ হতে পারেন এবং তিনি লিখিতভাবে তাঁর অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো চিকিৎসা সনদের প্রয়োজন নেই। তিনি আশা প্রকাশ করেন, এই পদত্যাগের মধ্য দিয়ে এ বিষয়ে সব ধরনের ধোঁয়াশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান হবে।


হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না। সংবিধানের বিধান অনুযায়ী তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেছেন।


জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


সম্পর্কিত সংবাদ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৯ ঘণ্টা আগে
একাধিক মামলায় জামিন পেলেন অভিযুক্ত

একাধিক মামলায় জামিন পেলেন অভিযুক্ত

১৬ ঘণ্টা আগে
বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

১৬ ঘণ্টা আগে
রাজধানীতে নতুন মেট্রোরেল লাইনের উদ্বোধন

রাজধানীতে নতুন মেট্রোরেল লাইনের উদ্বোধন

১৬ ঘণ্টা আগে

মতামত (০)

বা লগইন / রেজিস্ট্রেশন করে মতামত দিন

এখনো কোনো মতামত নেই, প্রথম মতামত দিন।