রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার মঙ্গলবার বিকেলে বাগমারার দ্বীপপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা করেছেন। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন।
পথসভায় এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, জনগণের ভালোবাসা ও বিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি। বাগমারার মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। জনগণের যেকোনো সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকতে চান।
তিনি বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা।” এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাগমারাকে সুন্দর, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন।
স্থানীয়দের উদ্দেশে এমপি ডাঃ আব্দুল বারী বলেন, এলাকার সমস্যাগুলো সরাসরি তাঁকে জানানোর জন্য। জনগণের কাছ থেকে সমস্যার কথা শুনে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আশ্বাস দেন তিনি।
পথসভা ও গণসংযোগকালে উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইব্রাহীম আলী, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, দ্বীপপুর ইউনিয়ন জামায়াতের আমীর হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা রহিদুল ইসলাম, কাচারি কোয়ালীপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি মাহবুর রহমান, জামায়াত নেতা ইউসুফ আলীসহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আধুনিক মার্কেট
১টি যাত্রী • ১টি কার্গো
নিরাপত্তা নজরদারি
নিরাপত্তা ব্যবস্থা
ভবানীগঞ্জ নিউমার্কেটেই আসুন
এ সময় স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। বিভিন্ন এলাকার মানুষ এমপি ডাঃ আব্দুল বারীর সঙ্গে কথা বলে নিজেদের সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতামত (০)
এখনো কোনো মতামত নেই, প্রথম মতামত দিন।