রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও নগর অবকাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভবানীগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় ভবানীগঞ্জ পৌরসভার বর্তমান অবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পৌর এলাকার পরিকল্পিত সম্প্রসারণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতামত দেন অংশগ্রহণকারীরা।
সভায় বক্তারা বলেন, ভবানীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবভিত্তিক ও জনবান্ধব করতে স্থানীয় বাসিন্দাদের চাহিদা ও মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে পৌর এলাকার উন্নয়ন আরও পরিকল্পিতভাবে করা সম্ভব হবে।
অনুষ্ঠানে ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও মাস্টার প্ল্যান প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরেন IUGIP প্রকল্পের ডেপুটি টিম লিডার শামাউন আল নূর।
আধুনিক মার্কেট
১টি যাত্রী • ১টি কার্গো
নিরাপত্তা নজরদারি
নিরাপত্তা ব্যবস্থা
ভবানীগঞ্জ নিউমার্কেটেই আসুন
ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, স্থানীয় পর্যায়ের মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। এ পরিকল্পনার মাধ্যমে পৌরসভার আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও সুপরিকল্পিত ও টেকসই করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় প্রশাসকের কার্য সম্পাদনে সহায়তা কমিটির সদস্য শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মতিউর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া ও হিসাবরক্ষক মকলেছুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুধীজন, ইমাম, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
মতামত (০)
এখনো কোনো মতামত নেই, প্রথম মতামত দিন।