২৫ জুলাই, ২০২৬ অ্যাডমিন লগইন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার, ভোটে নির্ধারিত হবে নতুন নেতৃত্ব পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাগমারায় যুবদল নেতার উপর হামলা, ১১ জনের বিরুদ্ধে মামলা ফাইনালে মুখোমুখি হবে দুই দল যুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘের উদ্বেগ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে রাজধানীতে নতুন মেট্রোরেল লাইনের উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার, ভোটে নির্ধারিত হবে নতুন নেতৃত্ব পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাগমারায় যুবদল নেতার উপর হামলা, ১১ জনের বিরুদ্ধে মামলা ফাইনালে মুখোমুখি হবে দুই দল যুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘের উদ্বেগ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে রাজধানীতে নতুন মেট্রোরেল লাইনের উদ্বোধন
🩺
ডক্টরস ক্লিনিক
কল করুন
বাগমারা

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার, ভোটে নির্ধারিত হবে নতুন নেতৃত্ব

১০২ ভোটারের অংশগ্রহণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ, বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ প্রার্থী
ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার, ভোটে নির্ধারিত হবে নতুন নেতৃত্ব

নিউজ ফটো কার্ড স্টুডিও

তৈরি হচ্ছে...

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দৈনিক বাগমারা
সত্যের পথে সব সময়

📰 সর্বশেষ সংবাদ সবার আগে

বাগমারা ও দেশের সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি Follow করুন।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


📱অ্যাপ ডাউনলোড করুনএখনই ইনস্টল করুন →


এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন এবং সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে একজন মাত্র প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি পদগুলোতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন।



এর আগে ১৯ জুলাই মনোনয়নপত্র বিক্রি, ২১ জুলাই মনোনয়নপত্র জমা গ্রহণ এবং যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হবে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সুনীল চন্দ্র, আলহাজ ইউনুস আলী, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ আলী।



দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে ভবানীগঞ্জের দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।


সম্পর্কিত সংবাদ

বাগমারায় যুবদল নেতার উপর হামলা, ১১ জনের বিরুদ্ধে মামলা

বাগমারায় যুবদল নেতার উপর হামলা, ১১ জনের বিরুদ্ধে মামলা

১২ ঘণ্টা আগে

মতামত (০)

বা লগইন / রেজিস্ট্রেশন করে মতামত দিন

এখনো কোনো মতামত নেই, প্রথম মতামত দিন।