রাজশাহীর বাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়েশা বিবি (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বিবি ওই গ্রামের শুকুর শাহের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি থেকে প্রায় ৪০০ গজ পূর্বে ইয়াকুব আলীর পুকুরে একা গোসল করতে যান আয়েশা বিবি। এ সময় পুকুরের পাশ দিয়ে তার দুই নাতি কাউছার (১৪) ও সিয়াম (১২) যাওয়ার সময় পুকুরপাড়ে দাদির কাপড় ও লাঠি দেখতে পায়।
পরে পুকুরের দিকে তাকিয়ে তারা আয়েশা বিবিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে নেমে আয়েশা বিবিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়েশা বিবির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আধুনিক মার্কেট
১টি যাত্রী • ১টি কার্গো
নিরাপত্তা নজরদারি
নিরাপত্তা ব্যবস্থা
ভবানীগঞ্জ নিউমার্কেটেই আসুন
মতামত (০)
এখনো কোনো মতামত নেই, প্রথম মতামত দিন।