রাজশাহীর বাগমারায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬, আলোচনা সভা, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
📞 01714-090856
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।
সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সততা, নৈতিকতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ সহজ হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলেও তাঁরা উল্লেখ করেন।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অং"দুর্নীতি দমনে আইন নয়, সচেতনতাই মুখ্য শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সুশাসন প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে তথ্যভিত্তিক যুক্তি উপস্থাপন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সঙ্গে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সভাপতি আব্দুল মতিন, সদস্য আসাদুজ্জামান, আমজাদ হোসেন, তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, নাজমা খাতুন, মামুনুর রশিদ, শিক্ষক রেজাউল করিম, আনোয়ার হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।
উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো: ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, রানী রিভারভিউ উচ্চ বিদ্যালয়, বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ, চানপাড়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় এবং সাঁকোয়া উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ।
মতামত (০)
এখনো কোনো মতামত নেই, প্রথম মতামত দিন।