বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৮৬টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে উৎসব ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পূজা উদ্যাপন উপলক্ষে প্রতিটি মন্দিরের অনুকূলে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার ১২টি মন্দিরকে চালের পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে সরকারি সহযোগিতার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছে।
উপজেলা পর্যায়ের তথ্য অনুযায়ী, গোবিন্দপাড়া ইউনিয়নে ৭টি, নরদাশে ৩টি, বড় বিহানালীতে ৫টি, আউচপাড়ায় ৫টি, শ্রীপুরে ৩টি, বাসুপাড়ায় ২টি, শুভডাঙ্গায় ৮টি, গণিপুরে ৬টি, দ্বীপপুরে ৪টি, ঝিকরায় ৩টি, গোয়ালকান্দিতে ৯টি, যোগীপাড়ায় ৬টি, মাড়িয়ায় ১টি, হামিরকুৎসায় ১টি, কাচারী কোয়ালীপাড়ায় ১টি এবং সোনাডাঙ্গায় ২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভবানীগঞ্জ পৌরসভায় ৫টি ও তাহেরপুর পৌরসভায় ১৫টি মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি মন্দিরে সরকারি সহযোগিতা দেওয়া হয়েছে।
আধুনিক মার্কেট
১টি যাত্রী • ১টি কার্গো
নিরাপত্তা নজরদারি
নিরাপত্তা ব্যবস্থা
ভবানীগঞ্জ নিউমার্কেটেই আসুন
অন্যদিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মন্দিরের নিরাপত্তায় আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাগমারা থানা পুলিশ প্রস্তুত রয়েছে।
মতামত (০)
এখনো কোনো মতামত নেই, প্রথম মতামত দিন।