বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫১ ধারায় দুই ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।
আধুনিক মার্কেট
১টি যাত্রী • ১টি কার্গো
নিরাপত্তা নজরদারি
নিরাপত্তা ব্যবস্থা
ভবানীগঞ্জ নিউমার্কেটেই আসুন
মতামত (০)
এখনো কোনো মতামত নেই, প্রথম মতামত দিন।