প্রিন্ট/PDF-এ এই লেখাটা একটু কম্প্যাক্ট (ছোট) সাইজে ১ পৃষ্ঠায় আসবে — এখানে স্বাভাবিক পড়ার সাইজে দেখানো হচ্ছে।
নাটোরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এ পথসভায় বক্তব্য দেন মন্ত্রী ও হুইপ। সভা শেষ হওয়া মাত্রই এক যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা চালায়। আটক যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাকে ডিবি হেফাজতে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, নাটোরের উত্তরা গণভবনের পাশে আয়োজিত ওই পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় আটক যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা চালায়।