দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বাগমারায় ৭ ওয়ারেন্টের আসামি সাভার থেকে গ্রেপ্তার

বাগমারায় ৭ ওয়ারেন্টের আসামি সাভার থেকে গ্রেপ্তার

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় প্রতারণা মামলাসহ বিভিন্ন মামলায় আদালতের ৭টি ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াজকুরুনি (৫৫) কে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওয়াজকুরুনি উপজেলার মোহনপুর গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে ৪টি সিআর মামলায় সাজা এবং ৩টি সিআর মামলাসহ মোট ৭টি ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৫ থেকে ৬ বছর ধরে পলাতক ছিলেন ওয়াজকুরুনি। দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে ধারণা ছিল, তিনি সৌদি আরবে অবস্থান করছেন। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পুলিশ জানতে পারে, তিনি ঢাকার সাভার এলাকায় অবস্থান করছেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করছিলেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগমারা থানার এসআই শিহাবের নেতৃত্বে এসআই রফিক, এসআই জাহেদ ও এএসআই কামালসহ পুলিশের একটি দল সাভার থানার রাজাসন এলাকায় অভিযান চালায়। এ সময় ওয়াজকুরুনিকে গ্রেপ্তার করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ওয়াজকুরুনির বিরুদ্ধে থাকা ওয়ারেন্টগুলো দীর্ঘদিনের। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com