প্রিন্ট/PDF-এ এই লেখাটা একটু কম্প্যাক্ট (ছোট) সাইজে ১ পৃষ্ঠায় আসবে — এখানে স্বাভাবিক পড়ার সাইজে দেখানো হচ্ছে।

দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ১২ আগস্ট, ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন প্রিন্টের তারিখ: ১২ আগস্ট, ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারী

বাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারী

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রামের বাসিন্দা মো. শ্যামল উদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল বারী সরদার। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

শ্যামল উদ্দিন সৌদি আরবে কর্মরত অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরিবারটির প্রতি সমবেদনা জানাতে সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল বারী সরদার শ্যামলের বাড়িতে যান। এ সময় বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দও তাঁর সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে সংসদ সদস্য শ্যামলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দও শ্যামলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

শ্যামলের পরিবারের সদস্যরা প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি তাঁর মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। এ ঘটনায় মরহুমের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com