দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২০ আগস্ট, ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২০ আগস্ট, ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

বাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাগমারা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) এনামুল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com