দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বাগমারায় বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেপ্তার

বাগমারায় বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় আদালতের ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের রাজশাহীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মারিয়া গ্রামের আজিবর রহমানের ছেলে শহিদুল ইসলাম, বীরকয়া গ্রামের আলতাবের ছেলে সুমন বাপ্পী, মারিয়া (মাড়িয়া) গ্রামের খুশবরের ছেলে শামশুর রহমান, গণিপুর গ্রামের মকছেদ আলীর স্ত্রী শিরিনা বিবি (৪২), বাগমারা গ্রামের সোহেল রানার ছেলে মনিরুল ইসলাম মৃদুল (৩২), গোয়ালপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম এবং মধ্যঝিনা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রাগিব সারোয়ার (২৫)।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব পরোয়ানার ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের রাজশাহীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।


সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com