নিচের অংশটুকু ঠিক যেভাবে দেখাচ্ছে (ছোট আকারে হলেও) — প্রিন্ট/PDF-এ ঠিক এভাবেই ১ পৃষ্ঠায় আসবে।

দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ০৫ আগস্ট, ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ০৬ আগস্ট, ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বাগমারায় জুলাইযোদ্ধা ও শহীদদের স্মরণে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বাগমারায় জুলাইযোদ্ধা ও শহীদদের স্মরণে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজশাহীর বাগমারায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও জুলাইযোদ্ধাদের স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ পৌর বিএনপি এবং তাহেরপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল ৫টায় বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা সদরে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর প্রদক্ষিণ করে বাগমারা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।

এ সময় আরও বক্তব্য দেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ. ন. ম. সামসুর রহমান মিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু, গণিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ (মামুন মহুরি), শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসেন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল ইসলাম এবং জুলাইযোদ্ধা মুনসুর রহমান, সজল ও সুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শামসুজ্জোহা সরকার (বাদশা), প্রধান শিক্ষক জাকির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মামুনুর রশিদ (মামুন)।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com