দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং নরদাশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী।

পুলিশ জানায়, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তদন্তের অংশ হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বাগমারা থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com