দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

বাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা

বাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংক পিএলসির গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ঋণ কার্যক্রম, গ্রাহকসেবা এবং ঋণগ্রহীতাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সোনালী ব্যাংক পিএলসি ভবানীগঞ্জ শাখার উদ্যোগে শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ও সম্ভাব্য ঋণগ্রহীতা, খেলাপি ঋণগ্রহীতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির রাজশাহী জেনারেল ম্যানেজার্স অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।

সোনালী ব্যাংক পিএলসি ভবানীগঞ্জ শাখার শাখা প্রধান (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) এ. এইচ. মাহমুদুন্নবীর সভাপতিত্বে সভায় সোনালী ব্যাংক রাজশাহীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিভূতিভূষণসহ ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

এ সময় গ্রাহকদের মধ্যে নজরুল ইসলাম, আমছের আলী সান্টু, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, জুলফিকার আলী ভুট্টো ও রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনালী ব্যাংক পিএলসি ভবানীগঞ্জ শাখার সিনিয়র অফিসার শফিকুর রহমান।

মতবিনিময় সভায় ব্যাংকের ঋণ কার্যক্রম আরও গতিশীল করা, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ঋণগ্রহীতাদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যাংক ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে ১২ জন গ্রাহকের মাঝে মোট ১ কোটি ৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এছাড়া খেলাপি ঋণ থেকে ৮ লাখ ৮৪ হাজার টাকা আদায় করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com