দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ১৬ অক্টোবর, ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বাগমারার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাজশাহীর পুলিশ সুপার

বাগমারার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাজশাহীর পুলিশ সুপার

বাগমারা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে প্রথমে তিনি তাহেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাহেরপুর পৌরসভার শ্রী শ্রী গোবিন্দ মাতা মন্দির, দোল মন্দির, পঞ্চ মন্দির ও প্রতীক সংঘ মন্দির ঘুরে দেখেন তিনি।

পরে পুলিশ সুপার ভবানীগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, তাহেরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ারসহ সংশ্লিষ্ট মন্দির কমিটির সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com