দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২৪ আগস্ট, ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২৫ আগস্ট, ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বাগমারার নন্দনপুর বাজারে আজিজ মটরসের দ্বিতীয় শাখার উদ্বোধন

বাগমারার নন্দনপুর বাজারে আজিজ মটরসের দ্বিতীয় শাখার উদ্বোধন

রাজশাহীর বাগমারা উপজেলার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় এবং বিভিন্ন ব্র্যান্ডের জেনুইন পার্টস বিক্রির প্রতিষ্ঠান আজিজ মটরসের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চিকাবাড়ি বাজারে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধন করা হয়।

আজিজ মটরসের নতুন শাখায় সকল ব্র্যান্ডের নতুন ও পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের প্রয়োজনীয় জেনুইন পার্টসও সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটির মালিক আব্দুল আজিজ জানান, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে সকল ব্র্যান্ডের নতুন ও পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের প্রয়োজনীয় জেনুইন পার্টস সুলভ মূল্যে সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, ভালো মানের মোটরসাইকেল ও জেনুইন পার্টস সরবরাহের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করাই আজিজ মটরসের মূল লক্ষ্য। বাগমারা ও আশপাশের এলাকার মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

নতুন শাখার মাধ্যমে নন্দনপুর (চিকাবাড়ি) বাজার ও আশপাশের এলাকার মোটরসাইকেল ব্যবহারকারীরা আরও সহজে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় এবং প্রয়োজনীয় জেনুইন পার্টস সংগ্রহের সুযোগ পাবেন।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com