দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২৮ অক্টোবর, ২০২৬, ১২:১১ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

"হাত ধোয়ার নায়ক হোন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নিয়ম হাতে-কলমে শেখানো হয়। আলোচনায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব এবং স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. সঈদ আলী রেজা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাউসার আলী।

এ ছাড়া ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এলিস, বিভিন্ন দপ্তরের প্রধান এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com