দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২৮ অক্টোবর, ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বাগমারায় পৃথক মামলায় ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা, কারাগারে প্রেরণ

বাগমারায় পৃথক মামলায় ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা, কারাগারে প্রেরণ

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় পৃথক ঘটনায় ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে থানা-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে এবং একজনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। অপর একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাগমারা থানা-পুলিশের মামলায় গ্রেপ্তার চারজন হলেন উপজেলার পিদ্দপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে আজিজার রহমান (২৭), উত্তর সাজুড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাউদৌল্লা আকাশ (৩০), মধ্যঝিনা গ্রামের মৃত আনিছার রহমানের ছেলে আল আমিন (২৮) এবং উত্তর সাজুড়িয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে সুমন আলী (৩০)।

এ ছাড়া খুজিপুর গ্রামের সাহেব আলীর ছেলে সালমান (২৬) এবং তাহেরপুর এলাকার হরিফলা গ্রামের শরিফের ছেলে শফিকুল ইসলামের (৪১) বিরুদ্ধেও পৃথক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সালমানের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে। অন্যদিকে, শফিকুল ইসলামের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালতে মামলা করা হয়। ওই মামলায় তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com