বাগমারা প্রতিনিধি:
এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের আগামীর পথচলা সুন্দর ও সফল হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পোস্টে ডা. আব্দুল বারী সরদার উল্লেখ করেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধার প্রতিফলন ঘটেছে এই সাফল্যে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত করেন।
তিনি আরও প্রত্যাশা করেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা দেশ এবং মানবতার কল্যাণে কাজে লাগবে। তাদের হাত ধরেই আগামীর সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ধাপে সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।