বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির নেতারা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও রিজু তামান্নাকে এবং সাড়ে ১২টায় সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির নেতারা।
এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি মামনুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, সহসভাপতি খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক সজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কমিটির সদস্য নইমুদ্দিন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। নির্বাচনের দায়িত্বে থাকা সিনিয়র দলিল লেখক প্রভাষ চন্দ্র সরকার ও নাজমুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।