দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ০১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

তাহেরপুর পৌরসভায় এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

তাহেরপুর পৌরসভায় এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। বুধবার বিকেলে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ডাঃ আব্দুল বারী সরদার স্থানীয়দের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি তাদের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে পৌরসভার বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন ডাঃ আব্দুল বারী সরদার। তিনি বলেন, সাধারণ মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তাহেরপুর পৌরসভার কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হবে।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, সেক্রেটারি ড. ওয়ারেছ আলী, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহীদুজ্জামান মীরসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com