প্রিন্ট/PDF-এ এই লেখাটা একটু কম্প্যাক্ট (ছোট) সাইজে ১ পৃষ্ঠায় আসবে — এখানে স্বাভাবিক পড়ার সাইজে দেখানো হচ্ছে।

দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ১৫ আগস্ট, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন প্রিন্টের তারিখ: ১৫ আগস্ট, ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

১৯৪৬ সালের ১৫ অগাস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে খালেদা জিয়ার জন্ম। পারিবারিক নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে হলেও তিনি জলপাইগুড়িতে বসবাস করেন।

১৯৪৭ সালে ভারত ভাগের পর খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এরশাদবিরোধী আন্দোলন শুরু করে। নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর মারা যান তিনি। তিনবারের এই প্রধানমন্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ছিলেন।





সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com