প্রিন্ট/PDF-এ এই লেখাটা একটু কম্প্যাক্ট (ছোট) সাইজে ১ পৃষ্ঠায় আসবে — এখানে স্বাভাবিক পড়ার সাইজে দেখানো হচ্ছে।
আজ ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য তাঁকে নির্মমভাবে হত্যা করেন।
শেখ মুজিবুর রহমান ছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে, তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল নিহত হন।
এছাড়া পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালসহ মারা যান আরও ১১ জন। স্বাধীনতা-উত্তর সময়ে, দেশে অনেক সুপরিচিত রাজনীতিবিদ থাকলেও, নেতৃত্বগুণের কারণে সামনের কাতারে চলে আসেন শেখ মুজিবুর রহমান। তাঁর ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করে।