শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

বাগমারায় ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮৫

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর ধাক্কায় আমিনুল ইসলাম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সাঁইপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে নিহত আমিনুল ইসলামের বাবা এমদাদুল হক বাড়ি সংলগ্ন দোকানে চা পান করতে যায়। বাবার সাথে চায়ের দোকানে যাওয়ার বায়না ধরে। পরে শিশু আমিনুল ইসলামও বাবার সাথে বাড়ি থেকে বের হন। রাস্তা পারাপারের সময় বাইগাছা থেকে ভবানীগঞ্জ বাজারে যাওয়া একটি মাল বোঝায় ভ্যানগাড়ী শিশুটিকে ধাক্কা দেয়।

এ সময় শিশু আমিনুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের পক্ষ থেকে মামলা না করায় শিশুটির লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!