শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

বাগমারায় বিদ্যুৎ কর্মীদের সাথে অপ্রীতিকর ঘটনায় মামলা, বৈধ অবৈধ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১

রাজশাহীর বাগমারা উপজেলার মারিয়া ইউনিয়নের গাঙ্গোপাড়ায় বিদ্যুৎ কর্মীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় নাম সহ ১৩ জন এবং অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এঘটনার জের ধরে প্রায় ১০০ টি বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে বিদ্যুতের মেন লাইন থেকে ৫/৬ টা বাল্প দিয়ে বাজার আলোকিত করা হয়, সেই অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে আটটার দিকে বিদ্যুৎ অফিসের একটি পিকআপ ভ্যান গাঙ্গোপাড়া বাজারে আসে এবং বিদ্যুতের লাইনটি কাটার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। এমতাবস্থায়, বাজার কমিটি সহ প্রায় ৩ শো থেকে ৪ শো মানুষ উপস্থিত থেকে সেখানে উপস্থিত লাইনম্যানদেরকে অনুরোধ করে রাতে লাইনটি না কাটার জন্য। সবাই বলে রাতে লাইন না কেটে কালকে সকালে লাইনটা কাটেন আমরা অফিসে গিয়ে যেটা করলে ভালো হবে সেটা করবো এসময় লাইনম্যান অনুরোধ উপেক্ষা করে সংযোগ বিচ্ছিন্ন করলে স্থানীয়দের সাথে পল্লী বিদ্যুৎ কর্মীদের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাদের আটকে রাখে তাদের।পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে রাত আনুমানিক নয়টার দিকে পল্লী বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে সেখান থেকে।

পরে বিদ্যুৎ অফিসের লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের সহায়তায় সমস্ত বাজারের প্রায় সকল দোকান ও ২টি বরফমিলের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং বাজারের সভাপতি সেক্রেটারি সহ ১৩ জন আসামি ও বেশকিছু স্থানীয় বাসিন্দার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

মামলা হওয়ার পর বর্তমানে গাঙ্গোপাড়া এলাকার বাসিন্দারা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!