শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

বাগমারায় বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৬৮

স্টাফ রিপোর্টার, বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় নানা আয়োজনের মধ্য দিযে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ১লা মে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, ম্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনে উপজেলার শ্রমিক, পেশাজীবি, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পৃথক পৃথক শোভাযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বাগমারা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শ্রমিক নেতাদের সংগে র‌্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে এক সভায় মিলিত হয়। সভায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুর্তজা হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের সেক্রেটারী জাহেদুল ইসলাম, শ্রমিক নেতা নজরুল ইসলাম, মন্জুর ইসলাম, আব্দুল্লাহ, ইমনুল ইসলাম প্রমুখ।

এদিকে ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেকের নির্দেশনায় উপজেলার ইমরাত নির্মাণ শ্রমিক কমিটি, ট্রাক শ্রমিক কমিটি, সিএনজি মালিক সমিতি, অটো চালক কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা দেউলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বের করা হয়। র‌্যালিটি উপজেলার দেউলিয়া বাস স্ট্যান্ড থেকে বের হয়ে ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে এক পথ সভায় মিলিত হয়। র‌্যালিতে শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা অংশ নেয়। এবারে ১ মে দিবস তাৎপর্যয় নিয়ে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পক্ষে চার শতাধিক শ্রমিককে টি-শার্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!