শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

বাগমারায় পিস্তল সহ জনতার হাতে ধরা পড়ল যুবক 

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় পিস্তলসহ জনতার হাতে ধরা পড়েছে এক যুবক। তাঁর নাম লিটন হোসেন (২২)। মঙ্গলবার রাতে উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।

অভিযুক্ত লিটন উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার  পাহাড়পুর মহল্লার ডি এম ফজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমানকে মুঠোফোনে হুমকি দেন লিটন। পরে তেলিপুকুর গাঙ্গোপাড়া মোড়ে তাঁদের দেখা হয়। এলাকায় ফজলুরের নিয়ন্ত্রণে থাকা একটি দিঘি ছেড়ে দেওয়ার জন্য বলেন লিটন। একপর্যায়ে কোমর থেকে একটি পিস্তল বের করে তাঁর দিকে তাক করেন লিটন। এ সময় ফজলুর তাঁকে জাপটে ধরেন। পরে বাজারের লোকজন পিস্তলসহ লিটনকে আটক করে র‍্যাবের হাতে তুলে দেয়।

রাতে লিটনকে বাগমারা থানায় সোপর্দ করা হয়। পরে  হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে বিএনপি নেতার করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ফজলুর রহমানের দাবি, তাঁর জমিসহ এলাকার বেশ কয়েকজন কৃষকের জমি ইজারা নিয়ে দাপট দেখিয়ে দিঘি খনন করা হয়েছে। তবে ইজারার টাকা পরিশোধ করা হয়নি। তাই জমির মালিকেরা মিলে দিঘিটি নিয়ন্ত্রণে নিয়ে মাছ চাষ করছেন। ওই দিঘির দখল নিতে তাঁকে গুলি করে হত্যা করতে এসেছিলেন লিটন।

বাগমারা থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদিকুল ইসলাম থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকালে আসামিকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!