শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

বাগমারায় আগাম জাতের আলু চাষে ব্যস্ত কৃষক

  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭৫

মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ

উপজেলার কৃষকরা বন্যার পানি নেমে যেতে না যেতেই আগাম জাতের আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। শুরু হয়েছে মাঠে মাঠে জমি চাষ, সার ছিটানো আইল বাঁধার কাজ। এবার খুরচা পর্যায়ে আলুর কেজি ৮০-৯০ টাকা ওঠে যাওয়ায় ব্যাপক হারে আলুচাষ শুরু করেছে এলাকার কৃষকরা। বাগমারার মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য বেশ উপযোগি।

রোপণের ৬৫-৭০ দিনে আগাম জাতের এ আলুর ফলন হয় বিঘা প্রতি ৪৫-৫০ মণ। এদিকে আগাম জাতের আলু লাগানোর কারণে আশ্বিন ও কার্তিক মাসে এলাকায় কাজের অভাব দূর হয়েছে।

উপজেলা মাড়িয়া, গোয়ালকান্দি, গনিপুর, যোগিপাড়া, বাসুপাড়া, গনিপুর ইউনিয়নের উঁচু জমিতে এই আগাম জাতের আলু চাষ করা হচ্ছে। মাঝে মধ্যে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কারণে আলু লাগাতে বেগ পেতে হচ্ছে। আলু লাগানোর কারণে এলাকায় কৃষি কাজে নিয়োজিত শ্রমিকের চাহিদা ও মজুরী বেড়েছে। কৃষকরা বলেছেন এবার এবার আলু লাগাতে তাদের গত বছরের তুলনায় খরচ অনেক বেশি হচ্ছে। গত বছর এক বিঘা জমিতে আলু রোপণ থেকে শুরু করে উত্তোলন পর্যন্ত খরচ হয়েছে ২০-২২ হাজার টাকা।

এবার আলু বীজ, কীটনাশক, সার ও অন্যান্য খরচ মিলিয়ে ৩০-৩২ হাজার টাকা প্রতি বিঘায় খরচ পড়বে বলে তারা ধারনা করছেন। মাড়িয়ার কৃষক লুৎফর রহমান জানান, আগাম জাতের আলুর দামটা ভালো পাওয়া যায়। ফলে প্রতি বছর এ আলুর আবাদ করছি। এবার আরো বাড়িয়ে পাঁচ বিঘা জমিতে আলুর আবাদ করার কাজ শুরু করেছি। হামিরকুৎসার কৃষক আব্দুল জব্বার জানান, আগাম জাতের আলু লাগানোর ৬৫-৭০ দিনে মধ্যে জমি থেকে আলু উত্তোলন করা যায়।

আবহাওয়া অনুকুলে থাকলে বেশ ভালো ফলন পাওয়া যায়। তিনি আরো জানান, এই এলাকায় আগাম জাতের আলু রোপণের কারণে আশ্বিন- কার্তিক মাসে কাজের অভাব দূর হয়েছে কৃষি শ্রমিকের। আগাম ধান েেকটে আগাম আলু রোপণ শুরু করেছেন স্থানীয় কৃষকরা। যার আলু যত আগে ওঠবে সে কৃৃষক তত বেশি লাভবান হবেন। যা উত্তোলন করে আগে ভাগে বাজারে নিতে পারলে ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হবে এই আলু।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, এই উপজেলার বেশ কিছু ইউনিয়নে উঁচু জমি রয়েছে। কৃষকরা ধান কেটে সেখানে আগাম জাতের আলু রোপণ শুরু করেছেন। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষনিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। ভাল দাম পাওয়ার কারণে প্রতি বছর এই উপজেলায় আগাম জাতের আলু চাষের জমির পরিধি বাড়ছে। কৃষি কর্মকর্তার মতে প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে আগাম জাতের আলু চাষ করে এবারও কৃষক ব্যাপক ভাবে লাভবান হবেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!