শিরোনাম :
বাগমারায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গ্যাংয়ের দুই সদস্য আটক রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ গণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করল ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আনোয়ার হোসাইন প্রাং বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আসাদুল ইসলাম মন্ডল

বেশি দামে পুরোনো ফোন বিক্রির ৫ কৌশল

  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০

অনেকেই নতুন স্মর্টফোনের মডেল আসতেই পুরোনোটি বিক্রি করে দেন। কেউ অনলাইনে ফোন বিক্রি করেন তো আবার কেউ বিভিন্ন ই-কমার্স সাইটে। তবে ব্যাপারটা এমন নয় যে পুরোনো ফোন বিক্রি করে আপনি খুব ভালো দাম পাবেন। বাজারে পুরোনো ফোনের মডেলের চলতি দামের অনেক কমেই আপনাকে বিক্রি করতে হয় এই ফোনগুলো।

তবে পুরোনো স্মার্টফোনটি বিক্রির আগে কয়েকটি কৌশল অবলম্বন করতে পারেন। এতে পুরোনো ফোনটির দাম পাবেন অনেক বেশি। চলুন জেনে নেওয়া যাক উপায়গুলো-

>> ফোনের লুক চেঞ্জ করে ফেলতে পারেন। ডিসপ্লে ফাটা থাকলে কেউ বেশি দাম দিতে চাইবে না। তাই খুব বেশি হলে ৫০০ টাকা খরচ হবে আপনার। ডিসপ্লে ঠিক করে নিন। অন্তত কয়েক হাজার টাকা বেশিই পাবেন এতে।

>> ফোন বিক্রির আগে একই মডেল অনলাইনে কত দামে বিক্রি হচ্ছে ভালো করে দেখে নিন। কোনো একটি ওয়েবসাইটের তথ্য চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন না। একাধিক ওয়েবসাইট থেকে নিজের ফোনের অবস্থা ও দাম জেনে নিন। একটি নির্দিষ্ট দাম ঠিক করুন ফোনের। বারবার পরিবর্তন করবেন না।

>> ফোনে কোথাও স্ক্র্যাচ থাকলে বিক্রির সময় দাম অনেকটা কমে যায়। এই কারণে ফোন ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করুন। ফোনে সব সময় কভার পরিয়ে রাখুন। নিয়মিত কভার থেকে ফোনবের করে মুছে নিন।

>> ফোন বিক্রির সময় নতুন কভার, ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য টেম্পার্ড গ্লাস লাগিয়ে নিন। সঙ্গে চার্জার, হেডফোনও দিতে পারেন। এতে পুরোনো ফোনের দাম একটু বেশিই পাবেন। সঙ্গে ফোনের বক্সও দিয়ে দিন ক্রেতাকে।

>> অনলাইনে বিক্রি করলে দাম একটু বেশি পাওয়া যায়। বিভিন্ন পুরোনো জিনিস কেনাবেচার গ্রুপগুলোতে বিনামূল্যে ফোন বিক্রি বিজ্ঞাপন পোস্ট করতে পারেন। তবে পোস্ট করার সময় খেয়াল রাখুন কয়েকটি বিষয়। কোম্পানির ওয়েবসাইট থেকে ফোনের ছবি ডাউনলোড না করে নিজের ফোনের ছবি তুলে সেই ছবি বিজ্ঞাপনে ব্যবহার করুন। সঠিক ছবি থাকলে শুরুতেই ক্রেতার ভরসা অর্জন সম্ভব হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০২৫ © দৈনিক বাগমারা.কম.বিডি
error: Content is protected !!